২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু Md. Hafiz Md. Hafiz Uddin প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৬ দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৪৮ জনের মধ্যে। বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে সিলেটে মারা গেছেন ২ জন, ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। SHARES স্বাস্থ্য বিষয়: