৮ই ফাল্গুনকে ভাষা শহীদ দিবস ঘোষণার দাবি প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬ সাভার (ঢাকা) প্রতিনিধি : ২১শে ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা পঞ্জিকার ৮ই ফাল্গুনকে ভাষা শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ভাষা আন্দোলনের চেতনায় আন্দোলনরত এক নাগরিক। একই সঙ্গে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীরা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব স্বীকৃতি লাভ করে। তবে প্রকৃত আত্মত্যাগের দিন বাংলা পঞ্জিকার ৮ই ফাল্গুন হলেও তা রাষ্ট্রীয়ভাবে উপেক্ষিত রয়েছে বলে অভিযোগ করা হয়। আন্দোলনকারী মো. নস্কর আলী জানান, তিনি ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ হাইকোর্ট-এ রিট পিটিশন (নং-২০৮৬/২০২০) দায়ের করেন। দীর্ঘদিনেও মামলার নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ই ফাল্গুনের আগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় সাভার উপজেলার শহীদ মিনার-এ মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। SHARES সারা বাংলা বিষয়: