
সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং হানিফ পরিবহনের স্বত্বাধিকারী হাজী কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজী কফিল উদ্দিন সাভারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া দেশের অন্যতম পরিবহন প্রতিষ্ঠান হানিফ পরিবহনের স্বত্বাধিকারী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হাফিজ উদ্দিন, সহযোগী সম্পাদক: খোকন হাওলাদার, প্রধান কার্যালয়: আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন) আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ বাংলাদেশ থেকে প্রকাশিত।
Copyright © 2026 Daily Bijoyer Alo. All rights reserved.