সংবাদ নয়, সব কথা মানুষের কথাই বলে চ্যানেল এস প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬ মানুষ ও মানবকল্যাণকে প্রাধান্য দিয়ে শত ঝুঁকি মোকাবিলা করে এগিয়ে চলেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করা এই গণমাধ্যমটির বর্ষপূর্তি উপলক্ষে সাভারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চ্যানেল এস-এর রিপোর্টার শাহাদাত হোসেন মানিকের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সাভার, আশুলিয়া ও ধামরাইল এলাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। সাভারের নবীনগর এলাকার জয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ আয়োজনটি কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন বিপ্লব এবং পুলিশ সুপার ও র্যাব হেডকোয়ার্টার্সের সিনিয়র সহকারী পরিচালক শাহিনুর কবীর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাংবাদিক জাহিদুর রহমান, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি জাকির হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা জানান, এই অঞ্চলে এত বিপুল সংখ্যক সাংবাদিকের একত্রিত হওয়া নজিরবিহীন। সফল আয়োজনের জন্য তারা চ্যানেল এস এবং এর প্রতিনিধি শাহাদাত হোসেন মানিককে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই মানুষের কথা, মানুষের অধিকারের কথা তুলে ধরতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সবশেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয় এবং আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়। SHARES সারা বাংলা বিষয়: