আশুলিয়ায় বিএনপির ৩১ দফা প্রচারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫ আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও প্রচার কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২১শে অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জামগড়ার ১নং ওয়ার্ডের পাড়া মহল্লার স্থানীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষের ভোট প্রার্থনা করেন। এসময় সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত সুস্থ জাতি গড়তে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাচেতনার প্রতিফলন ঘটাতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতায় আনার আহবান জানানো হয়। লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। লিফলেট বিতরণ করে তিনি বলেন, তৃণমূলের মানুষ বিএনপির শক্তি। ৩১ দফা কর্মসূচিতে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। স্বেচ্ছাসেবক দল জনগণের পাশে থেকে কাজ করছে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় নাজমুল হোসাইন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় হালিম মন্ডল, যুগ্ন আহবায়ক আলমগীর কবির মুন্সি, আশুলিয়া থানা স্বেচ্ছাসেব দলের আহ্বায়ক জিল্লুর রহমান, মোঃ ফারুক হাসান, মোঃ নূরে আলম ফরাজী, ইন্জিনিয়ার মোঃ মাজহারুল ইসলাম মুন্সী, আমান হোসেন শেখ ভুট্টোসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। SHARES সারা বাংলা বিষয়: বিএনপিলিফলেট বিতরণস্বেচ্ছাসেবক দল