রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করতে যাচ্ছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে যান খালেদা জিয়া। ৫ আগস্টের পর এই প্রথম পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত কাজের বাইরে বাসা থেকে বের হয়েছেন বিএনপি প্রধান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হাফিজ উদ্দিন, সহযোগী সম্পাদক: খোকন হাওলাদার, প্রধান কার্যালয়: আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন) আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ বাংলাদেশ থেকে প্রকাশিত।
কপিরাইট © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।