প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ||
"টাইফয়েড জ্বর প্রতিরোদ্ধে টিকা নেংবা দল বেঁথে" এই স্লোগানকে সামনে রেখে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু অথবা প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েডের এক ডোজ টিকা দেওয়া হবে। এই টিকা পেতে শিশুদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। কর্মশালায় বক্তারা জানান, প্রতি বছর বাংলাদেশে প্রায় আট হাজারের বেশি শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়, যা একটি উদ্বেগের বিষয়। এই টিকাদান কর্মসূচি টাইফয়েডজনিত মৃত্যু ও অসুস্থতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
টাইফয়েড টিকাদান কর্মসূচির ক্যাম্পিং সম্পর্কে উদ্ভোধনী বক্তব্যে তুলে ধরেন ঢাকা সিভিল সার্জন অফিসের এম ও কো-অর্ডিনেটর অফিসার ডঃ নূরেন মুবাশশিরা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালের মহাপরিচালক ফায়জুল হক। তিনি বলেন, টাইফয়েড একটি মারাত্মক রোগ যা শিশুদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এই টিকাদান কর্মসূচি শিশুদের জীবন বাঁচাতে এবং তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অত্যন্ত জরুরি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঢাকা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ জিল্লুর রহমান, দৈনিক নব বাণীর স্টাফ রিপোর্ট শিহাব উদ্দিন শেখ, দৈনিক দেশের কন্ঠের সাভার প্রতিনিধি খোকন হাওলাদার, এস টিভি বাংলার মোঃ শফিকুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার তন্ময় চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সকলে টাইফয়েড টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হাফিজ উদ্দিন, সহযোগী সম্পাদক: খোকন হাওলাদার, প্রধান কার্যালয়: আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন) আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ বাংলাদেশ থেকে প্রকাশিত।
কপিরাইট © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।