প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
‘আপ বাংলাদেশ’-এর ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক ||
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে একটি ৬ (ছয়) মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোহেল রানাকে আহ্বায়ক ও ফয়েজ রাব্বিকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ম আহ্বায়ক: মাহাবুব সায়াম, ইব্রাহিম খলিল, আব্দুল্লাহ আল ফয়সাল, রহিমা খাতুন দিশা, আব্দুল্লাহ আল মামুন হৃদয় ও নাহিদ হাসান ইমন।
যুগ্ম সদস্য সচিব: সাব্বির হোসেন, ফাহমিদ মাশরুর, সিনইয়া ইসলাম, সাব্বির হোসেন শাওন ও আব্দুর রহিম। ঘোষিত কমিটিতে মোট ৪৫ জন সদস্য রয়েছেন।
সাভার, আশুলিয়া ও ধামরাই নিয়ে গঠিত ঢাকা জেলা উত্তরের এই আহ্বায়ক কমিটি আপ বাংলাদেশের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং দুর্বৃত্তায়নের রাজনীতিকে পরিহার করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।
কেন্দ্রীয় প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে কমিটি আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ কর্তৃক অনুমোদিত হয়।
উল্লেখ্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) হলো জুলাই গণঅভ্যুত্থানের শক্তির ভিত্তিতে গড়ে ওঠা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা বর্তমানে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের পুনর্বাসনসহ জুলাই কেন্দ্রিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কাজ করছে।
দীর্ঘমেয়াদে সংগঠনটি বাংলাদেশের বিদ্যমান রাজনীতির ধারা পরিবর্তন করে ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হাফিজ উদ্দিন, সহযোগী সম্পাদক: খোকন হাওলাদার, প্রধান কার্যালয়: আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন) আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ বাংলাদেশ থেকে প্রকাশিত।
কপিরাইট © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।